Abstract: বা Introduction :
জলবায়ু পরিবর্তন বর্তমানে মানবস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, চরম আবহাওয়া, খরা এবং পানীয় জলের সংকট মানুষের জীবন ও জীবিকার উপর গভীর প্রভাব ফেলছে। তবে এই প্রভাব সকল মানুষের উপর সমানভাবে পড়ে না। সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে নারীরা, বিশেষ করে আফ্রিকা ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশ গুলিতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ।
এই প্রবন্ধে জলবায়ু সংকটের ফলে নারীর শারীরিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রজনন স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব পড়ছে তা বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে তাপপ্রবাহ, খরা এবং জলসংকটের কারণে নারীদের যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে তা আলোচনা করা হয়েছে। জলবায়ু নীতি ও স্বাস্থ্যনীতিতে লিঙ্গ-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা না হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও বৈষম্যমূলক হয়ে উঠতে পারে।
এখানে কয়েকটি বাস্তব চিত্র তুলে ধরা যাক।

প্রতীকী ছবি - সংগৃহীত
চিত্র ১.
দিল্লির দক্ষিণ পুরীর ব্লক–১০ এলাকার প্রায় ৫০০০ বাসিন্দা দিনের পর দিন মৌলিক মানবিক মর্যাদা ছাড়াই জীবন কাটাচ্ছেন। তীব্র জলসংকট এমন জায়গায় পৌঁছেছে যে একটি স্বাভাবিক স্নানও এখানে এখন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে।
ভোরবেলা এলাকার বহু নারী দক্ষিণ দিল্লির বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে যান। কিন্তু সেখানে কাজের পাশাপাশি তাদের আরেকটি অপমানজনক বাস্তবতার মুখোমুখি হতে হয় — বাড়ির মালিকদের কাছে স্নান করার অনুমতি চাইতে হয়।
এ যেন শুধু জলসংকট নয়, মর্যাদারও সংকট।
৬৫ বছরের উর্মিলা বলেন, “আমি ব্যথার ওষুধ খাই, তবুও আমাকে বালতি টেনে জল আনতে হয়। আর উপায় কী?”
ইশিতা, যিনি কালকাজিতে গৃহপরিচারিকার কাজ করেন, বলেন, “অনেক অনুরোধ করে মালিকদের রাজি করিয়েছি যেন আমি সেখানে স্নান করতে পারি। কখনও ছোট বোনকেও সঙ্গে নিয়ে যাই। কিন্তু আর কতদিন এভাবে চলবে?”
সবাই ইশিতার মতো মালকিন পায় না।
৩০ বছরের গুরমিত বলেন, “এক সপ্তাহ ধরে আমি ঠিকমতো স্নান করতে পারিনি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। এই গরমে জল সবচেয়ে মৌলিক প্রয়োজন, অথচ এখানে এক বালতি জলও যেন বিলাসিতা। পান করার মতো জলও পর্যাপ্ত নেই।”
দিল্লি জলবোর্ডের দাবি, প্রতিদিন প্রায় ৬৫০০টি জল ট্যাঙ্কার ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, সেই জল তাদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।
গুরমিতের কথায়, “আমরা শুধু প্রার্থনা করি এই লড়াই যেন দ্রুত শেষ হয়।” (The Times of India, 23rd May, 2026)
জল শুধু একটি সম্পদ নয় — এটি মর্যাদা, স্বাস্থ্য ও বেঁচে থাকার অধিকার। কিন্তু দেশের রাজধানীর দক্ষিণ পুরীর মানুষ আজ সেই মৌলিক অধিকার থেকেই বঞ্চিত।
দক্ষিণ দিল্লির সচ্ছল এলাকা গুলোর বাড়িতে কাজ করা মহিলাদের সেই বাড়িগুলিতেই স্নানের অনুমতি চাইছে হচ্ছে যেগুলি তারা প্রতিদিন পরিষ্কার করে। এই নির্ভরশীলতাই তাদের জন্য অপমানজনক হয়ে উঠছে। এই পরিস্থিতি ও শহরের ভেতরের তীব্র বৈষম্যকে
জল-সংকট সামনে নিয়ে এসেছে। একদিকে কিছু এলাকার গাড়ি ধোয়া, লন রক্ষণাবেক্ষণ বা কুলারে প্রচুর জল ব্যবহার হচ্ছে, অন্যদিকে শ্রমজীবী মানুষ ট্যাংকারের জলের অপেক্ষায় দিন কাটাচ্ছে।

প্রতীকী ছবি - সংগৃহীত
চিত্র ২.
রাজস্থানের করৌলি জেলা এবং বুন্দেলখন্ড এলাকা, মধ্যপ্রদেশ-
একজন গর্ভবতী মহিলা সম্বন্ধে ভাবুন যাকে রোজ কণ্টকাকীর্ণ ঘাসে ঢাকা পথে, যে ঘাসে সাপও থাকতে পারে, মাথায় করে দশটি পাত্রে জল ভরে রোজ নিয়ে আসতে হয়।
এর ওপর আছে জলের অধিকার নিয়ে চিরকালীন জাতপাতের বিভেদ। যেখানে নিম্নবর্গের মানুষ জলের অধিকার থেকে বঞ্চিত। যে বিভেদে নারী নিপীড়িতের মধ্যে নিপীড়িত। তাই জনৈকা নারী বলেন,
" এই বঞ্চনার বোঝ কার ওপর পরে? আমাদেরই ওপর পরে তো? হামেই তো ইয়ে বোঝ উঠানা পরতা হ্যায় না?"
(Down to Earth, ২৫ মে ২০২৬)
-------------------
Cornwall & Gaventa তাদের ২০০০ সালের এক রিপোর্টে তাই মন্তব্য করেছে, সময় এসে গেছে narratives of women must shift from 'user and chooser ' to 'maker and shapers' of water management.
সরকার স্বীকার না করলেও মহারাষ্ট্রের বেশ কিছু শুষ্ক এলাকায় জলকষ্ট হয়ে উঠেছে বহু বিবাহের কারণ। কেবল জল আনার জন্য স্বামীর দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীদের নামকরন করা হয়েছে 'জল-স্ত্রী '। যে সব মেয়েদের গরীব হওয়ার কারণে যৌতুক না দিতে পারায় বিবাহ হয় না বা বিধবা, তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই 'জল-স্ত্রী' হন। দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হয়েও খুশী হন, কারণ সমাজ একরকম স্বীকৃতি তো দিল সেই নারীকে! যদিও স্ত্রী হিসেবে স্বাভাবিক অধিকার তারা কোনোদিনই পাবে না, সেটা জেনেও এই সব মেয়েরা জল-স্ত্রী হিসেবে থেকে যায়। শশুর বাড়ির সাংসারিক কাজের দায়িত্ব এমন ভাবে ভাগ করা হয় যেন সবসময়ের জন্য জল আনার দায়িত্বে যে কোনো বয়সের কোনো না কোনো নারী থাকে।
স্বাধীনতার আট দশক পরেও আমাদের কৃষি সাংস্কৃতিক দেশে নারীরা কৃষক হিসেবে স্বীকৃতি পেতে আজও সংঘর্স করে যাচ্ছে। কৃষি শ্রমিক বা কৃষি মজদুর হিসেবেই তাদের পরিচয়। আজও দেশের বহুরাজ্যে স্বামীহারা স্ত্রীর ভূমিকা স্বামীর ও শশুরের জমিতে শুধুমাত্র শ্রমিকের। সেটা অবশ্য অন্য প্রসঙ্গ।
তাই ফিরে আসি বিশ্ব উষায়ন, তার প্রভাব ও নারী সমাজে। (Down to Earth, ২৫ মে, ২০২৬)।
ভারতীয় গ্রামীণ সমাজ ও তার জাতপাতের বৈষম্য যিনি অসাধারণ দক্ষতায় কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, সেই ওমপ্রকাশ বাল্মীকি তার রচনা 'ঠাকুর কা কুঁয়া' তে - লিখছেন :-
"চুলহা মিট্টি কা
মিট্টি তালাব কি
তালাব ঠাকুর কা"।
"ভুখ রোটি কি
রোটি বাজরে কা
বাজরা ক্ষেত কা
ক্ষেত ঠাকুর কা"।
"বৈল ঠাকুর কা
হল ঠাকুর কা
হল কি মুঠ পর হাথেলি অপনি
ফসল ঠাকুর কা"।
"কুঁয়া ঠাকুর কা
পানী ঠাকুর কা
খেত-খলিহান ঠাকুর কে
গলি-মুহল্লে ঠাকুর কে
ফির আপনা কেয়া?
গাওঁ?
শহর?
দেশ?"
ওমপ্রকাশ বাল্মীকি তার কবিতা "ঠাকুর কা কুঁয়া" র মাধ্যমে ভারতবর্ষের মানব সমাজের নিম্নতম বর্গের চিত্রটি তুলে ধরেছেন।
তিনি যদি এমন বিভাজনের মধ্যে সংসারে জলের যোগান ও তার দায়িত্ব বন্টন নিয়ে লিখতেন, তাহলে হয়তো আরও একটি পঙতি এমন ভাবে জুড়তেন :-
"পানি পিনে কা
পিনা সবকা
ভরনা বর্তন পে
লানা সর পে
সর বেটি কী, বহন কী, বিবি কী"।
ভূমিকা:
একবিংশ শতাব্দীতে জলবায়ু পরিবর্তন মানবসভ্যতার সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে চরম তাপপ্রবাহ, বন্যা, খরা এবং ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তন শুধু পরিবেশকেই নয়, মানবস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকেও গভীরভাবে প্রভাবিত করছে।
খবরে প্রকাশ যে, Paris Protocol এ যে গড় তাপমাত্রা বৃদ্ধিকে সীমারেখার মধ্যে আটকে রাখার প্রশ্নে সব সদস্য দেশ সাক্ষর করেছিল সেই তাপমাত্রা ইতিমধ্যেই বিশ্ব পেরিয়ে এসেছে। অর্থাৎ, Post Industrial era র সময় থেকে বিশ্ব তাপমাত্রা আজ ১.৫°সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে অপুষ্টি, ম্যালেরিয়া, ডায়রিয়া এবং তাপজনিত অসুস্থতার মতো রোগের ঝুঁকি বাড়ছে এবং ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে প্রতি বছর অতিরিক্ত প্রায় ২,৫০,০০০ মানুষের মৃত্যু ঘটতে পারে (WHO, 2023)।
তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাজের সকল মানুষের উপর সমানভাবে পড়ে না। বিদ্যমান সামাজিক বৈষম্য, দারিদ্র্য এবং লিঙ্গ বৈষম্যের কারণে নারীরা এই সংকটের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। তাদের স্বাস্থ্য, জীবিকা এবং সামাজিক নিরাপত্তা এই পরিবর্তনের ফলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
লিঙ্গ বৈষম্য ও জলবায়ু ঝুঁকি:
বিশ্বের অনেক সমাজে নারীরা এখনও শিক্ষা, জমির মালিকানা, অর্থনৈতিক সুযোগ এবং সামাজিক ক্ষমতার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। উন্নয়নশীল দেশগুলিতে কৃষি শ্রমশক্তির একটি বড় অংশ নারী হলেও জমির মালিকানা তাদের হাতে খুবই সীমিত।
এই বৈষম্যের কারণে জলবায়ু-সম্পর্কিত দুর্যোগের সময় নারীরা বেশি ঝুঁকির মধ্যে পড়ে। খাদ্য সংকটের সময় পরিবারে খাদ্য বণ্টনে নারীরা প্রায়ই শেষের দিকে থাকে এবং অনেক ক্ষেত্রে তাদের পুষ্টির ঘাটতি দেখা যায়।
এছাড়া স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রেও নারীরা নানা সামাজিক ও সাংস্কৃতিক বাধার সম্মুখীন হয়। ফলে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি তাদের জন্য আরও গুরুতর হয়ে উঠতে পারে।
তাপপ্রবাহ ও স্বাস্থ্যঝুঁকি:
চরম তাপপ্রবাহ বর্তমানে বিশ্বের অন্যতম বড় পরিবেশগত স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে। তাপপ্রবাহের সময় মানুষের শরীরে তাপজনিত ক্লান্তি, জলশূন্যতা, হৃদরোগ এবং শ্বাসতন্ত্রের সমস্যার ঝুঁকি বৃদ্ধি পায়।
গবেষণায় দেখা গেছে যে তাপপ্রবাহ মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘস্থায়ী তাপ ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ এবং কর্মক্ষমতা হ্রাসের কারণ হতে পারে।
নারীরা বিশেষ করে ঝুঁকিপূর্ণ, কারণ তারা প্রায়ই কৃষি, নির্মাণ এবং অন্যান্য অনানুষ্ঠানিক খাতে কাজ করেন যেখানে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করতে হয়। পর্যাপ্ত ছায়া, বিশ্রাম বা নিরাপদ পানীয় জলের অভাব তাদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দেয়।
খরা, জলসংকট এবং নারীর স্বাস্থ্য:
খরা এবং জলসংকট নারীর জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে পানীয় জল সংগ্রহের দায়িত্ব প্রধানত নারীদের উপর বর্তায়। ফলে জলের উৎস দূরে সরে গেলে তাদের প্রতিদিন দীর্ঘ পথ হাঁটতে হয়। এটি শুধু শারীরিক পরিশ্রমই বাড়ায় না, বরং সময়ের অপচয় ঘটায় এবং অনেক ক্ষেত্রে মেয়েদের শিক্ষার সুযোগও কমিয়ে দেয়।
জলসংকট মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায়ও সমস্যা সৃষ্টি করে। নিরাপদ জল ও স্যানিটেশন সুবিধার অভাবে অনেক নারী সংক্রমণের ঝুঁকিতে পড়ে এবং এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যে প্রভাব দেখা যায় তাদের সন্তান সন্ততিদের মধ্যেও।
ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট:
ভারত জলবায়ু পরিবর্তনের কারণে চরম তাপপ্রবাহের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
গ্রামীণ এলাকায় বসবাসকারী নারীরা এই পরিস্থিতিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা প্রায়ই কৃষি বা গৃহস্থালি কাজে যুক্ত থাকে এবং দীর্ঘ সময় উচ্চ তাপমাত্রায় কাজ করতে বাধ্য হয়।
ল্যানসেট কাউন্টডাউন রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহের কারণে শ্রমঘণ্টা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা দরিদ্র শ্রমজীবী নারীদের আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে (Lancet Countdown, 2023)।
জলবায়ু পরিবর্তন ও নারীর স্বাস্থ্যের প্রধান প্রভাব:
প্রভাব:- তাপপ্রবাহ ও তাপজনিত অসুস্থতা, জলশূন্যতা,খাদ্য সংকট, অপুষ্টি ও স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি।
জলসংকট, স্বাস্থ্যবিধি ও মাসিক স্বাস্থ্য সমস্যা
অর্থনৈতিক ক্ষতি আয়ের হ্রাস ও দারিদ্র্য বৃদ্ধি
মানসিক চাপ উদ্বেগ, মানসিক অস্থিরতা।
নীতিগত সমাধান:- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল নীতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথমত, নারীদের জন্য নিরাপদ জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে হবে। দ্বিতীয়ত, কৃষি ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
এছাড়া শিক্ষা, প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করলে তারা জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
চিত্র ৩.
পুরুষরা প্রায়ই দাবি করেন যে নারীদের সভা-সমিতিতে অংশগ্রহণ করার মতো যথেষ্ট জ্ঞান নেই। কিন্তু বাস্তবে নারীরা যে বিপুল পরিমাণ প্রজনন ও গৃহস্থালি শ্রম (reproductive labour) করেন, তা তাদের তথ্য সংগ্রহ ও বিষয় সম্পর্কে অবগত হওয়ার সময়ই কেড়ে নেয়। এর ফলে নিজেদের অক্ষম বা অযোগ্য মনে করার প্রবণতা তৈরি হয়।
গুর্জর সম্প্রদায়ের নারীরা জানিয়েছেন যে তারা পুরুষদের ভাষা বুঝতে পারেন না। আসলে তারা কর্তৃত্বের ভাষা বা বিশেষ পরিভাষা (jargon)-এর কথাই উল্লেখ করছেন, যা তাদের আলোচনার বাইরে ঠেলে দেয়।
একজন জাটভ নারীর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য দেখায় যে নারীদের শরীরই জল-অন্যায়ের (water injustice) প্রধান বহনকারী ক্ষেত্র। এর ফলে একটি স্পষ্ট ব্যবধান সৃষ্টি হয়—যাদের শরীর জলসংকটের মূল্য দেয়, তাদের কণ্ঠস্বরই জলসম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্তে সবচেয়ে কম প্রভাব ফেলে।
অন্যদিকে, করৌলির লাখিপুর ও বানিয়ানি গ্রামে একটি বিকল্প বয়ান (counter-narrative) সামনে আসে, যেখানে নারীরা মনে করেন যে প্রজন্মগত পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতির উন্নতি সম্ভব। শিক্ষাকে অংশগ্রহণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে দেখা হলেও, সেটিই একমাত্র পথ নয়। প্রেম বাইয়ের উদাহরণ দেখায় যে অভিজ্ঞতা, স্থানীয় জ্ঞান এবং স্মৃতি সম্পদের আরও কার্যকর ব্যবহারে ও জল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
একইভাবে, করৌলির দৌলতপুর গ্রামের মীনা নারীরাও বহু প্রচলিত সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করেছেন। তারা ক্ষমতায়নের অপেক্ষায় নেই; বরং তারা ইতিমধ্যেই সক্ষম ও সচেতন। কেবলমাত্র কাঠামোগত বাধাগুলি দূর করা গেলে তারা আরও দক্ষতার সঙ্গে আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করতে পারবেন।
জল শাসন (water governance) ব্যবস্থাসহ সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ক্ষমতার বিকেন্দ্রীকরণের (decentralization) সুস্পষ্ট প্রয়োজন রয়েছে। এর মাধ্যমে লিঙ্গ, শ্রেণি, জাতপাত ও ধর্মভিত্তিক স্থানীয় ক্ষমতার স্তরবিন্যাস ও বৈষম্য ভেঙে ফেলা সম্ভব হবে।
(DTE, ২৫ মে, ২০২৫)
"Narratives of women must change from 'users and choosers' to 'makers and shapers of water management'"
"নারীদের সম্পর্কে প্রচলিত ধারণা বদলাতে হবে, তাঁদের শুধু জলের ব্যবহারকারী ও ব্যবহার বেছে নেওয়া ব্যক্তি হিসেবে নয়, বরং জল ব্যবস্থাপনার নির্মাতা ও রূপকার হিসেবে দেখতে হবে।"
অর্থাৎ, নারীদের কেবল জল ব্যবহারকারী (user) বা পরিবারে জল কীভাবে ব্যবহার হবে তা নির্ধারণকারী (chooser) হিসেবে দেখলে চলবে না। তাঁদের জল সংরক্ষণ, জলসম্পদ পরিকল্পনা, জল নীতি নির্ধারণ, জল অবকাঠামো নির্মাণ এবং জল ব্যবস্থাপনার নেতৃত্বদাতা হিসেবেও স্বীকৃতি দিতে হবে।
সহজ উদাহরণ
ধরা যাক, একটি গ্রামে পানীয় জলের সংকট রয়েছে।
পুরোনো ধারণা (Users and Choosers):
নারীরা দূর থেকে জল সংগ্রহ করেন।
ঘরে সেই জল কীভাবে ব্যবহার হবে তা ঠিক করেন।
কিন্তু নতুন কূপ বা জলাধার কোথায় হবে, সেই সিদ্ধান্তে তাঁদের মতামত নেওয়া হয় না।
নতুন ধারণা (Makers and Shapers):
নারীরা গ্রাম জল কমিটির সদস্য হন।
নতুন কূপ বা ট্যাঙ্ক কোথায় হবে, সেই সিদ্ধান্তে অংশ নেন।
বৃষ্টির জল সংরক্ষণের পরিকল্পনা করেন।
জলের গুণমান পরীক্ষা ও রক্ষণাবেক্ষণে নেতৃত্ব দেন।
এখানে নারীরা শুধু জলের ব্যবহারকারী নন, বরং জল ব্যবস্থাপনার নির্মাতা ও রূপকার।
আরেকটি বাস্তব উদাহরণ
অনেক অঞ্চলে নারীদের স্বনির্ভর গোষ্ঠী (Self Help Groups) বৃষ্টির জল সংরক্ষণ, পুকুর পুনরুদ্ধার এবং ভূগর্ভস্থ জল সংরক্ষণের কাজে নেতৃত্ব দিয়েছে।
ফলে—
জলের প্রাপ্যতা বেড়েছে,
কৃষিকাজে সুবিধা হয়েছে,
নারীদের জল আনার জন্য সময় ও শ্রম কম লেগেছে।
মূল বক্তব্য
"নারীরা কেবল জল ব্যবহার করেন না; তাঁরা জল ব্যবস্থাপনার জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ উৎস। তাই তাঁদের জল ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা ও পরিচালনার কেন্দ্রে নিয়ে আসতে হবে।"
উপসংহার:
জলবায়ু সংকট কেবল পরিবেশগত নয়, বরং এটি একটি সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যাও বটে। লিঙ্গ বৈষম্যের কারণে নারীরা এই সংকটের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
অতএব টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জলবায়ু নীতি ও স্বাস্থ্যনীতিতে লিঙ্গ সমতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। নারীদের অভিজ্ঞতা ও নেতৃত্বকে অন্তর্ভুক্ত করে পরিকল্পনা গ্রহণ করলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সমাজের সামগ্রিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে।
References:
WHO. (2023). Climate Change and Health.
IPCC. (2022). Sixth Assessment Report.
UN Women. (2021). Gender Equality and Climate Change.
Lancet Countdown. (2023). Health and Climate Change Report.
The Wire
Down to Earth




Be the first to join the discussion.