ষষ্ঠ দিন, হরিদ্বারের মাতৃসদন আশ্রমে অনশন চলছে
অন্যান্য

ষষ্ঠ দিন, হরিদ্বারের মাতৃসদন আশ্রমে অনশন চলছে

বন্ধুরা, আজ ২৬এ ফেব্রুয়ারী, ষষ্ঠ দিন, হরিদ্বারের মাতৃসদন আশ্রমে মূলত: জেলা জজ নরেন্দ্র দত্তের গুরুতর অনিয়মের বিরুদ্ধে অনশন শুরু করছেন ব্রহ্মচারী আত্ম…

আলোচনা 0 comments

উত্তর দিচ্ছেন
এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

অন্যান্য

ষষ্ঠ দিন, হরিদ্বারের মাতৃসদন আশ্রমে অনশন চলছে

বন্ধুরা, আজ ২৬এ ফেব্রুয়ারী, ষষ্ঠ দিন, হরিদ্বারের মাতৃসদন আশ্রমে মূলত: জেলা জজ নরেন্দ্র দত্তের গুরুতর অনিয়মের বিরুদ্ধে অনশন শুরু করছেন ব্রহ্মচারী আত্মবোধানন্দ। পাশাপাশি রয়েছে অবিরল ও দূষণ মুক্ত নির্মল গঙ্গা নদীর জন্য দাবী।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা যেতে পারে গত ৩১এ জানুয়ারী প্রশাসনিক দুর্নীতি, মাফিয়া ব্যবস্থা, পুলিশি বর্বরতা, এবং অন্যায় অর্থাত্‍ বহু সংকটের বিরুদ্ধে এই অবিছিন্ন অনশন শুরু হয়েছিল যা গত ১০ই ফেব্রুয়ারী রাতে হরিদ্বার প্রশাসন ও পুলিশের বড় আধিকারিকেরা মাতৃসদন আশ্রমে এসে লিখিত ভাবে এই অন্যায়গুলির প্রতিবিধান করা হবে প্রতিশ্রুতি দেওয়ায় আশ্রম প্রধান গুরুজী স্বামী শিবানন্দজীর নির্দেশ অনুযায়ী ব্রহ্মচারী আত্মবোধানন্দজী তাঁর অনশন প্রত্যাহার করেছিলেন।

মাতৃসদন আশ্রম, অবিরল ও দূষণ মুক্ত গঙ্গা নদীর জন্য, পরিবেশ-প্রকৃতি, জীববৈচিত্র্য ও গঙ্গার প্রাকৃতিক রূপ বজায় রাখার জন্য, মানুষের তৈরী সভ্যতার বিপদ কমানোর জন্য, আমাদের সকলের জন্য তাঁদের ত্যাগ, তপস্যা, অনশন আন্দোলন বজায় রেখে চলেছেন। “গঙ্গাকে অবিরল বইতে দাও" আসুন আমরা সবাই দেশের সব জায়গায় এই স্লোগান ছড়িয়ে দেই। কারণ ছোট-বড় শাখা নদী, উপনদী, খাল, জলাশয়, পুকুর, ডোবাগুলি না জীবিত থাকলে দেশের জীবন-রেখা, প্রাণ-প্রবাহিনী গঙ্গা নদীর জীবিত অস্তিত্বও বজায় থাকবে না। বন্ধুরা, আসুন, যোগ দিন, আওয়াজ তুলুন গঙ্গা নদীকে তাঁর প্রাকৃতিক রূপে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের লক্ষ্য হওয়া দরকার মাতৃসদন আশ্রমের এই সংকল্প এবং অসাধারণ লড়াইয়ের কথা দেশের সর্বত্র সমস্ত মাধ্যমে সবরকম ভাবে প্রচারের চেষ্টা করা।

আলোচনা 0 comments

উত্তর দিচ্ছেন
এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com