কলকাতায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতিতে একদিনের প্রতীকী অনশন
অন্যান্য

কলকাতায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতিতে একদিনের প্রতীকী অনশন

এই নিবন্ধটি দিল্লির যন্তর মন্তরে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ও ছাত্রদের অনশন ভাঙার প্রতিবাদে কলকাতার গড়িয়াহাটে অনুষ্ঠিত একদিনের প্রতীকী অনশন কর্মসূচির বিবরণ দেয়। শতাধিক অংশগ্রহণকারী গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়াকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে অভিহিত করেন। তাঁরা সোনম ওয়াংচুক ও অন্যান্যদের নিঃশর্ত মুক্তি এবং তাঁদের দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান। এই কর্মসূচি পরিবেশ, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রতি সমর্থন ব্যক্ত করে।

আলোচনা 0 comments

উত্তর দিচ্ছেন
এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

অন্যান্য

কলকাতায় সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতিতে একদিনের প্রতীকী অনশন

কলকাতা, ১৯ জুলাই ২০২৬: দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারী ছাত্রছাত্রীদের দিল্লি পুলিশের দ্বারা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে এবং চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রবিবার কলকাতার গড়িয়াহাটে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত একদিনের প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। শতাধিক মানুষ এই অনশনে অংশ নেয়।

1000125549

নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি, পরিবেশ আন্দোলনের কর্মী, ছাত্র-যুব প্রতিনিধি, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন গণতান্ত্রিক ও সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে আন্দোলনকারীরা গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার রক্ষার প্রশ্নে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, শান্তিপূর্ণ অনশনরত আন্দোলনকারীদের বলপ্রয়োগ করে তুলে নিয়ে যাওয়া গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং মতপ্রকাশের সাংবিধানিক অধিকারকে খর্ব করার সামিল।

1000125143

অনশন মঞ্চ থেকে বক্তারা সোনম ওয়াংচুক ও অন্যান্য আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, আন্দোলনের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং উত্থাপিত দাবিগুলির প্রতি সরকারের ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানান। তাঁরা আরও বলেন, মতভেদ থাকতেই পারে, কিন্তু গণতান্ত্রিক সমাজে তার সমাধান হতে হবে আলোচনার মাধ্যমে, পুলিশি দমন বা ভয় প্রদর্শনের মাধ্যমে নয়।

দিনভর চলা এই কর্মসূচিতে উপস্থিত অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। গণসংগীত, কবিতা পাঠ এবং সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তাঁরা পরিবেশ, গণতন্ত্র এবং নাগরিক অধিকারের প্রশ্নে দেশজুড়ে গড়ে ওঠা আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।

1000125265

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই প্রতীকী অনশন কেবল একজন ব্যক্তির প্রতি সংহতি নয়; এটি গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষার আন্দোলনের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ। তাঁরা দেশজুড়ে বিভিন্ন চলমান গণতান্ত্রিক আন্দোলনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকল গণতন্ত্রপ্রেমী মানুষের প্রতি এই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।

আলোচনা 0 comments

উত্তর দিচ্ছেন
এখনও কোনো মন্তব্য নেই।

সবার আগে আলোচনায় যোগ দিন।

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com