রাজ্যজুড়ে বই পোড়ানো, বইয়ের স্টলের উপর আক্রমণের প্রতিবাদে খড়দহে বই মিছিল। খড়দহ নাগরিক কমিটি, DYSA সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিবর্গের উদ্যোগে "বইয়ের জন্য হাঁটুন" এই স্লোগান কে সামনে রেখে এই বই মিছিলের আয়োজন করা হয়।
এই মিছিলে ৪০-৪৫ জনের মতো অংশগ্রহণ করে, এদের মধ্যে তরুণ ছাত্রছাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। খড়দহ স্টেশনে জমায়েত করে অরুণাচল মোড় থেকে শুরু করে পি.ডি মোড় পর্যন্ত এই মিছিল সংগঠিত হয়।
মিছিলের শেষে মানবাধিকার কর্মী তুফান চক্রবর্তী বইয়ের উপর আক্রমণের ঘটনা কে ধিক্কার জানিয়ে বক্তব্য রেখে এই কর্মসূচি শেষ করেন।


