টুকরো খবর - যুদ্ধবিরতি শুধুই কাগজে? গাজায় ফের ইজরায়েলি বিমান হামলা

হোয়াটসঅ্যাপএক্সফেসবুক

যুদ্ধবিরতি ঘোষণার এক বছর পেরিয়ে গিয়েছে। যুদ্ধবিরতি না বলে গণহত্যা বিরতি বলা সঠিক হবে। বছর পেরলেও গাজায় থামেনি ইজরায়েলি বিমান হামলা, থামেনি মৃত্যুমিছিল। মঙ্গলবার, ২৪ নভেম্বর, গাজার বিভিন্ন অঞ্চলে ইজরায়েলি বিমান হামলায় অন্তত সাত জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান নাঈম আবু নাহাল। সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সি কিশোর এবং দু’জন পুলিশকর্মীও রয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইজরায়েলের সেনাবাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট যৌথ বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে। ইজরায়েলের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এই অভিযানের প্রশংসা করেছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে হামাস। তাদের অভিযোগ, গাজার অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে ইজরায়েল। ২০২৫ সালের অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি (পড়ুন গণহত্যা বিরতি) কার্যকর হয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি (পড়ুন গণহত্যা বিরতি) গাজার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রকের তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থা এএফপির হিসাব বলছে, যুদ্ধবিরতি (পড়ুন গণহত্যা বিরতি) কার্যকর হওয়ার পরেও ১,৬৫০ জনের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন। রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ভূখণ্ড ইজরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে প্যালেস্টাইনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ৭৪ হাজারেরও বেশি প্যালেস্টাইনি প্রাণ হারিয়েছেন। গাজার প্রায় ২১ লক্ষ বাসিন্দার অধিকাংশই এখনও বাস্তুচ্যুত অবস্থায় অস্থায়ী শিবির কিংবা তাঁবুতে দিন কাটাচ্ছেন। খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের সংকট তাঁদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। যুদ্ধবিরতি যদি মানুষের মৃত্যুকে আটকাতে না পারে, বাস্তুচ্যুত মানুষকে ঘরে ফেরাতে না পারে, খাদ্য ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে সেই যুদ্ধবিরতির অর্থ কী?

আমাদের লক্ষ্য

আমরা নিজেদেরকে “প্রতিরোধের গণমাধ্যম” হিসেবে দেখি।

জীবের বহুসংকটকে, জীবের বহুদুঃখকে আমরা মধ্যমপ্রতিপদের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি, বিশ্লেষণ করার চেষ্টা করি, এবং বৃহত্তর বাস্তুতান্ত্রিক সংহতি আন্দোলন ও বাস্তুতান্ত্রিক সংহতি জোটের সাথে হাত মিলিয়ে তাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি।

যোগাযোগ করুন

ইমেল: thedegrowthofficial.com